নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 25th May. 2026 : রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। এখন থেকে মাসের প্রতিটি শনিবার ছুটি পাবে সরকারি কর্মচারীরা। আগে শুধুমাত্র দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি ছিল। তবে অফিসে কর্মরত কর্মচারীদের সময় এখন থেকে সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। এই রুটিন চলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। সোমবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমানে শুধুমাত্র দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি ছিল। এখন থেকে মাসের প্রতিটি শনিবার ও রবিবার সরকারি ছুটি থাকবে। তাতে অফিসের সময়ের কিছু পরিবর্তন করা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বেশ কিছু দফতরে নিয়োগের ব্যাপারে ঘোষণা দেন। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরে ৫০টি বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে তিনি জানান।
রাজ্যের সরকারি কর্মচারীরা এখন থেকে মাসের প্রতিটি শনিবার ছুটি পাবে ।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
