ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে এক যুবতী হোস্টেল ওয়ার্ডেনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

News Subarta
1 Min Read

              নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 11th June. 2026:      ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে এক যুবতী হোস্টেল ওয়ার্ডেনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে হোস্টেলের তিন তলায় ওয়ার্ডেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটিকে ঘিরে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত সম্ভাবনাই তদন্তের আওতায় রাখা হয়েছে।প্রাথমিক তদন্তের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী দল। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এব্যাপারে মহিলা পুলিশ আধিকারিক জানান, যেই রুমে এই ঘটনাটি ঘটেছে, তা ভিতর দিক দিয়ে দরজা লাগানো ছিল। হোস্টেলের সকলে মিলে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে। তাই প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। এখন ঘটনার তদন্ত চলছে l

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *