২০০৫ সালের ১লা আগস্ট মলয়নগরস্থিত রবি পাড়ার বাসিন্দা শংকর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের মৃত্যুকে কেন্দ্র করে বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন তার পরিবার।

News Subarta
2 Min Read

        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 14th June. 2026:          ২০০৫ সালের ১লা আগস্ট মলয়নগরস্থিত রবি পাড়ার বাসিন্দা শংকর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের মৃত্যুকে কেন্দ্র করে বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন তার পরিবার। পরিবারের দাবি, বিশালগড় থানার গোকুলনগর আদর্শ কলোনি এলাকার বাসিন্দা রাজু দেবনাথ, তার বাবা গোপাল দেবনাথ ও মা করুণা দেবনাথ মিলে পরিকল্পিতভাবে শিউলি দেবনাথকে হত্যা করেছেন। এই ঘটনায় শিউলির বাবা-মা ও আত্মীয়-স্বজন বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই শিউলির ওপর টাকার জন্য বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হত। এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে পরিবারের দাবি।পরিবারের অভিযোগ, দীর্ঘ প্রায় ১১ মাস মেয়েকে নিজেদের বাড়িতে রাখার পর পুনরায় শ্বশুর বাড়িতে পাঠানো হয়। এরপর আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পরিবারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত আবেদন জানানো হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, ঘটনার প্রায় ১০ মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুলিশি তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। তাদের সঙ্গে তদন্ত সংক্রান্ত কোন যোগাযোগও করা হয়নি তাই মৃত শিউলি দেবনাথের বাবা সংকর দেবনাথ ও মা স্বপ্না দেবনাথ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *