শনিবার যোরহাটে বায়ুসেনার বিমান AN-32 দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু। প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট।

News Subarta
1 Min Read

        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 14th June. 2026:      শনিবার যোরহাটে বায়ুসেনার বিমান AN-32 দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু। প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট। মৃতদের মধ্যে সেনা জওয়ানও থাকতে পারেন বলে খবর। বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে পাঁচ মৃত্যুর খবর জানানো হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত বলে খবর। বায়ুসেনার তরফে কোর্ট অফ এনকোয়ারি অর্থাৎ অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় শহিদদের মধ্যে দু’জন অগ্নিবীরও রয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জীতেন্দ্র শর্মা। এবং দুই অগ্নিবীর খেমরাম কুমাওয়াত ও দানিশ আলম। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যোরহাট এয়ারবেসে বায়ুসেনার AN-32 বিমানটি নামার পরই সেটিতে আগুন লেগে যায়। নিমেষে বিমানটি কার্যত দু’টুকরো হয়ে যায়। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, অবতরণের সময় বিমানের টায়ার ফেটে যায়। ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে আগুন ধরে যায়। তবে বায়ুসেনা এখনও সরকারিভাবে দুর্ঘটনার কারণ জানায়নি। অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যোরহাটের এই বায়ু সেনাঘাঁটি উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। অসম এবং উত্তরপূর্বে সামরিক কার্যকলাপে এই বন্দরের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাস কয়েক আগেই অসমের একোপি পাহাড়ি এলাকায় মহড়ার সময় ভেঙে পড়েছিল বায়ুসেনা সুখোই ৩০ এমকেআই বিমান। সেটিও যোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে উড়েছিল

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *