বলা চলে আগের সব রেকর্ড ভেঙ্গে দিলেন ভোটাররা । কমিশনের নজরদারিতে বাংলা ও তামিলনাড়ুর শান্তিপূর্ণ ভোট মিটতেই দুই রাজ্যের জনতাকে স্যালুট জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার।

News Subarta
2 Min Read
                            নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 23th April. 2026 :             বলা চলে আগের সব রেকর্ড ভেঙ্গে দিলেন ভোটাররা । কমিশনের নজরদারিতে বাংলা ও তামিলনাড়ুর শান্তিপূর্ণ ভোট মিটতেই দুই রাজ্যের জনতাকে স্যালুট জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। তিনি বলেন, “বাংলা ও তামিলনাড়ুর নির্বাচনে রেকর্ড ভোটের হার। দুই রাজ্যের ভোটারদের স্যালুট জানাই।” ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটেই রেকর্ড ভাঙল পশ্চিম বাংলা । রেকর্ড সংখ্যায় ভোটদানে নজির গড়ল। বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ভোটের হার ৯০ শতাংশ। ২০১১ সালের সব রেকর্ড ভেঙে ২০২৬ সালে রেকর্ড গড়ল বাংলা, তেমনটাই বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, ১৬ জেলা থেকে দিনভর তেমন কোনও বড় অশান্তির খবর নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও গত ভোটগুলির তুলনায় তা অত্যন্ত নগণ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের নির্দেশ মতই বুথে বুথে টহলদারি চালিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।ডোমকলে তৃণমূল-সিপিএমের সংঘর্ষের ঘটনায় রিপোর্ট তলব করে কমিশন। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কমিশনের কন্ট্রোল রুম থেকে প্রতিটি অভিযোগই খতিয়ে দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট ময়দানে রয়েছে ২০০ মাইক্রো অবজারভার। ইভিএম বিভ্রাট সংক্রান্ত খবর পাওয়া মাত্রই প্রিসাইডিং অফিসাররা সক্রিয় হয়েছেন বলে দাবি করেন কমিশনে স্পেশাল অবজারভার।প্রথম দফা ভোটের দিন পরিস্থিতি জানতে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে বৃহস্পতিবার সকালেই ফোন করেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, ফোনে জ্ঞানেশ কুমার জানতে চেয়েছেন ভোট কেমন চলছে? কোনও অশান্তি হচ্ছে না তো? মনোজ আগরওয়ালও তাঁকে পরিস্থিতির খুঁটিনাটি জানিয়েছেন বলে খবর। ভোটপর্ব মিটে গেলে বৃহস্পতিার রাতে অথবা শুক্রবার সকালে ভারচুয়াল বৈঠকে হতে পারে মনোজ আগরওয়াল ও জ্ঞানেশ কুমারের। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দুপুর ১ টা পর্যন্ত কমিশনে ১ হাজার ৪০৩ টি অভিযোগ জমা পড়েছে। গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই ভাবে তামিলনাড়ু রাজ্যেও বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে l ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল জোরদার যাতে কোন প্রকার ঘটনা না ঘটতে পারে l
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *