১৫ই জুন সোমবার পাঁচ দফা দাবিকে সামনে রেখে আগরতলা শহরে বিশাল যুব মিছিল সংগঠিত করা হয়।

News Subarta
1 Min Read
        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 15th June. 2026:     ১৫ই জুন সোমবার পাঁচ দফা দাবিকে সামনে রেখে আগরতলা শহরে বিশাল যুব মিছিল সংগঠিত করা হয়। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের দিকে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাড়ির সামনে তাদের পথ অবরুদ্ধ করে পুলিশ। পরবর্তীতে তাদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ। পাশাপাশি লাঠিচার্জ করে। লাঠিচার্জে চার পাঁচজন যুব কংগ্রেস কর্মী আহত হয়। যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবিগুলি হল-NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ বিচার করতে হবে।CNG, PNG, LPG, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে।নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি বন্ধ করতে হবে।বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে।রাজ্যে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *