নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3rd April. 2026 : সাব্রুম থানাধীন হার্বাতলী এলাকায় এক গৃহবধূকে প্রকাশ্য দিবালোকে নিজ ঘরে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের নাম শান্তিমোহন ত্রিপুরা, অভিযুক্ত নির্যাতিতার প্রতিবেশী বলে জানা গেছে। সূত্রের খবর, গত বৃহস্পতিবার দুপুরে অসুস্থতার কারণে ওই গৃহবধূ ঘরে একা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সুযোগে শান্তিমোহন ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর প্রবল প্রতিরোধ ও চিৎকারে শেষ পর্যন্ত অভিযুক্ত পালিয়ে যায়। প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে চুপ থাকলেও, শুক্রবার সাহস সঞ্চয় করে পরিবারের সহায়তায় সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও শান্তিমোহন বর্তমানে পলাতক। ঘরের ভেতর এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাব্রুম থানাধীন হার্বাতলী এলাকায় এক গৃহবধূকে প্রকাশ্য দিবালোকে নিজ ঘরে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
