গত ৯ই মে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত চত্বরে এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট ২৫ হাজার ৫১৪টি মামলা ও বিরোধ নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল।

News Subarta
1 Min Read

                     নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 11th May. 2026 :      গত ৯ই মে ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত চত্বরে এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট ২৫ হাজার ৫১৪টি মামলা ও বিরোধ নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল। এরমধ্যে আদালতে জমে থাকা ২০ হাজার ৭৭৯টি মামলার মধ্যে ১২ হাজার ৬৮৩টি মামলার নিষ্পত্তি হয়েছে, যা মোট মামলার ৬১ দশমিক ০৩ শতাংশ।লোক আদালতের মাধ্যমে রাজ্য সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৭৮ হাজার ৯৭২ টাকা। পাশাপাশি, মামলা পূর্ব বিরোধ বা প্রি-লিটিগেশন সংক্রান্ত ৪ হাজার ৭৩৫টি বিষয় শুনানির জন্য তোলা হয়। এরমধ্যে ৩৬৩টি বিষয়ের মীমাংসা করা সম্ভব হয়েছে। এসব বিরোধ থেকে অতিরিক্ত ১ কোটি ১৭ লক্ষ ৮ হাজার ৩৮২ টাকা আদায় হয়েছে।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *