নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 26th May. 2026 : মঙ্গলবার ফের একবার কেজি প্রতি ২ টাকা করে গ্যাসের দাম বাড়ল।গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে সিএনজি গ্যাসের দাম।এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। গত ১১ দিনে এই নিয়ে চতুর্থবার সিএনজির দাম বেড়েছে। মাত্র এক সপ্তাহে কেজি প্রতি সিএনজির দাম বেড়েছে ১১ টাকা। ফলে অটো ভাড়া হুহু করে বাড়বে বলেই আশঙ্কা আমজনতার। মঙ্গলবার দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা করে বেড়েছে। রাজধানীতে প্রতি কেজি সিএনজির মূল্য এখন ৮৩.০৯ টাকা। কলকাতায় এদিন সিএনজির মূল্য বাড়েনি। তা সত্ত্বেও কলকাতায় প্রতি কেজি সিএনজির মূল্য ৯৩.৫০ টাকা। উল্লেখ্য, গত রবিবার কেজি প্রতি সিএনজির দাম ১ টাকা করে বেড়েছিল। তার আগে শুক্রবারও এক টাকা করে বাড়ানো হয় সিএনজির দাম। গত ১৫ই মে একলাফে তিন টাকা করে প্রতি কেজিতে দাম বেড়েছিল কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের। মূলত অটো এবং ছোট গাড়িতে এই গ্যাস ব্যবহৃত হয়। সিএনজির লাগাতার মূল্যবৃদ্ধিতে অটো এবং ক্যাবের ভাড়া লাফিয়ে বাড়বে বলেই আশঙ্কা। উল্লেখ্য, সোমবারই একলাফে অনেকখানি বেড়েছিল পেট্রোল এবং ডিজেলের দাম। পশ্চিমবঙ্গে ভোটপর্ব সম্পন্ন হওয়ার পর গত ১৫ই মে দেশে একধাক্কায় প্রায় ৩ টাকা প্রতি লিটার বেড়েছিল পেট্রোলের দাম। এরপর ১৯শে মে আরও ৯০ পয়সা করে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। গত ২৩ শে মে শনিবার ফের ৮৭ পয়সা দাম বাড়ানো হয় পেট্রোলের। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরও প্রায় ৩ টাকা বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। যার জেরে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। লিটার পিছু ডিজেল হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা।
মঙ্গলবার ফের একবার কেজি প্রতি ২ টাকা করে গ্যাসের দাম বাড়ল।গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে সিএনজি গ্যাসের দাম।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
