বৃহস্পতিবার আগরতলার বিজেপি প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়

News Subarta
1 Min Read
                               নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 23th April. 2026 :             বৃহস্পতিবার আগরতলার বিজেপি প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়িকা অন্তরা দেব সরকার ও বিধায়িকা মিনা রানী সরকার সহ আরও অনেকে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মহিলা সংরক্ষণ বিল ২০২৩ ভারতের গনতান্ত্রিক ইতিহাসে একটা বৈপ্লবিক অধ্যায়। এই বিষয়ে আগেও অনেক আলোচনা হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্য হল মহিলাদের যাতে লোকসভায় ও রাজ্যসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ করা যায়। তার জন্য এই বিলটি আনা হয়েছে। আমার মনে হয় এই মহিলা অধিকার যে ঐতিহাসিক আইনটি শুধু তাদের জন্য নয়, তাদের অধিকারের জন্যও সুনিশ্চিত করেনি, বরং ভারতের নারীদের উন্নয়নের পথ কিন্তু প্রশস্ত করেছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ন পদক্ষেপ। নারী সংরক্ষনের এই দাবি দীর্ঘ দিনের বলে তিনি জানান।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *