নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14th May. 2026 : প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষার বার্তা দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজের এসকট ব্যবস্থাকে বিদায় জানিয়ে দৈনন্দিন যাতায়াতে বাইসাইকেল ব্যবহারের সিদ্ধান্ত নেন। কৃষিমন্ত্রী জানান, বুধবার থেকেই তিনি এসকর্ট ব্যবহার বন্ধ করেছেন। এখন থেকে কাছাকাছি যাতায়াত কিংবা জনসংযোগমূলক সফরে যতটা সম্ভব তাঁর সঙ্গী হবে প্রিয় বাইসাইকেল। এদিন সকালে বাইসাইকেল চালিয়ে বেরিয়ে তিনি শৈশবের সেই চেনা অনুভূতির কথাও স্মরণ করেন। মন্ত্রী বলেন, “দেশ গড়ার পথ শুধু বড় বড় ঘোষণায় তৈরি হয় না, অনেক সময় তা শুরু হয় সাধারণ কিছু উদ্যোগ থেকে। বৃহস্পতিবার সকালের বাতাসে আবার ফিরে পেলাম শৈশবের সেই প্যাডেলের শব্দ এবং মাটির কাছাকাছি থাকার এক অন্যরকম অনুভূতি।”
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষার বার্তা দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
