রাজ্যের বিশালগড় মহকুমায় দীর্ঘদিন ধরেই পুকুর ও কৃষিজমি অবৈধভাবে ভরাটের অভিযোগ উঠছে।

News Subarta
1 Min Read
                   নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 20th May. 2026 :               রাজ্যের বিশালগড় মহকুমায় দীর্ঘদিন ধরেই পুকুর ও কৃষিজমি অবৈধভাবে ভরাটের অভিযোগ উঠছে। এরই মধ্যে বিশালগড় মোটরস্ট্যান্ড এলাকায় সরকারি দেওয়াল ভেঙে অবৈধভাবে জমি ভরাটের ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জানা গেছে, প্রায় চার থেকে পাঁচ মাস ধরে ওই এলাকায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ, দুই বছর আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সরকারি দেওয়ালটি প্রশাসন আর সংস্কার করেনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে সংলগ্ন নালা ও কৃষিজমি ভরাট করা হয়েছে।স্থানীয়দের দাবি, বুলডোজার ব্যবহার করে সরকারি দেওয়াল ভেঙে ফেলা হয়। অথচ দীর্ঘ সময় ধরে এই কাজ চললেও প্রশাসনের নজরে বিষয়টি আসেনি। অতি সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে মহকুমা প্রশাসন বলে অভিযোগ উঠেছে। বুধবার মহকুমা শাসক বিংকি সাহার নেতৃত্বে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহকুমা শাসক জানান, সরকারি অনুমোদন ছাড়া এধরনের কাজ বে-আইনি এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *