নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 30th May. 2026 : চুরাইবাড়ি এলাকায় এক নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহৃতা নাবালিকাকে উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত এখনও পলাতক। অভিযোগ, গত বৃহস্পতিবার চুরাইবাড়ি পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকার বাসিন্দা শরিফ উদ্দিন ১৩ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর নাবালিকার মা চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়াজ আলী তাদের উপর মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে টংছড়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে থানায় পাঠানোর ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা নেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা চুরাইবাড়ি থানায় গিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অপহরণকারী শরিফ উদ্দিন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
চুরাইবাড়ি এলাকায় এক নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, অপহৃতা নাবালিকাকে উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত এখনও পলাতক।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
