নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 15th June. 2026: দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র ইট সলিং রাস্তার বেহাল দশা। তাই এর প্রতিবাদে সোমবার দলবদল করলেন ঊনকোটি এডিসি ভিলেজের পিজেপি কলোনির বাসিন্দারা। ২ নং ওয়ার্ডের প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবারের বাসিন্দাদের প্রধান আয়ের উৎস সুপারি ও জুম চাষ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বাম শাসনকাল এবং বর্তমান বিজেপি সরকারের গত আট বছরেও রাস্তার উন্নয়নে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে শাসকদলের জনপ্রতিনিধি ও নেতৃত্বদের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও তাদের সমস্যার সমাধান হয়নি।ফলে ক্ষোভে বাম, বিজেপি ও তিপ্রা মথা দল ত্যাগ করে ৪৫টি পরিবারের মোট ৮৫ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন।সোমবার কংগ্রেস দল আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামানসহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র ইট সলিং রাস্তার বেহাল দশা। তাই এর প্রতিবাদে সোমবার দলবদল করলেন ঊনকোটি এডিসি ভিলেজের পিজেপি কলোনির বাসিন্দারা।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
