পশ্চিম বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করা হয় সোমবার।

News Subarta
2 Min Read
             নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 22nd June. 2026: পশ্চিম বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করা হয় সোমবার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই বাজেট নিয়ে বিরোধীরা সমালোচনার কোনও জায়গা পাবেন না। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কার্যত সেই সুরই শোনা গেল। এদিন বাজেট নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বিরোধী দলে রয়েছি মানেই সবটা বিরোধিতা করতে হবে, তেমনটা নয়।” তবে বাজেট সংখ্যালঘু দফতরে বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধানসভার চিফ হুইপ আখরুজ্জামান। বাজেটের কিছু ঘোষণার প্রশংসা করে ঋতব্রত বলেন, “নতুন সরকার বাজেটে প্রস্তাব আকারে অনেক কিছু রেখেছে। একটা জিনিসকে স্বাগত জানাই। মদের দোকানের ক্ষেত্রে আগেও ১ কিলোমিটার (স্কুল, কলেজ, মন্দির থেকে) ছিল। কিন্তু, কোন কারণে তা ৫০০ মিটার হয়েছিল, সেই কারণে যাব না। তবে আবার ১ কিমি করার সিদ্ধান্তকে স্বাগত জানাই।”তিনি আরও বলেন, “পরিকাঠামো নির্মাণে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বেশি না হলে ততদিন পর্যন্ত রাজ্যে অর্থনীতির হাল ফিরবে না। একটা বড় ঘাটতির কথা তো বাজেটের প্রথমেই বলা হয়েছে। আবার আমি বলছি, আমরা ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির বিরোধী নই। কিন্তু, সরকারি নিয়ন্ত্রণ থাকা জরুরি। ব্যবসার অনুকুল পরিবেশের নামে বেসরকারি সংস্থার মালিকরা যে লাভ সর্বোচ্চ করার চেষ্টা শুরু না করে। এটা দেখতে হবে সরকারকে। বাজেট নিয়ে আলোচনার সময় আমাদের বিধায়করা এই নিয়ে বলবেন। বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছে। গতবার কী বরাদ্দ ছিল, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।” এরপরই বাজেটের বিরোধিতার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিরোধী দলে রয়েছি মানেই সবটা বিরোধিতা করতে হবে, তেমনটা নয়। ডিএ বৃদ্ধিকে স্বাগত জানাতেই হবে। প্রশাসনিক বৈঠকে আমাদের বিধায়করা বেশ কিছু দাবি জানিয়েছিল। তার অনেকগুলি মানা হয়েছে।”
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *