হারলেও তিনি হারটা মেনে নিতে নারাজ। নিজের কথায় অনড় তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই প্রবাদটাই হয়তো এখন প্রযোজ্য।

News Subarta
1 Min Read
                                 নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 09th May. 2026 :         হারলেও তিনি হারটা মেনে নিতে নারাজ। নিজের কথায় অনড় তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই প্রবাদটাই হয়তো এখন প্রযোজ্য। দুই দিন আগেও জোর গলায় বলেছিলেন তিনি হারেননি। তাই ইস্তফা কেন দেবেন? এখনও পর্যন্ত যা খবর তিনি ইস্তফা দেননি। কিছুক্ষণ আগে পর্যন্তও তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রাক্তন শব্দটাও ছিল না। জ্বলজ্বল করছিল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। শনিবার শুভেন্দু অধিকারী বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। কিন্তু তারপরও তাঁর প্রোফাইলের বায়োতে যুক্ত হল না ‘প্রাক্তন’ শব্দটা। তাহলে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার ফেসবুক খুললে দেখা যাবে তাঁর বায়ো সামান্য পরিবর্তন হয়েছে। লেখা,অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তারপরই লেখা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ব্র্যাকেটে লেখা ১৫তম, ১৬তম, ১৭তম বিধানসভা। কিন্তু, বায়োতে প্রাক্তন শব্দটা জুড়তে পারলেন না। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এক্স হ্যান্ডেলের বায়োতেও একইভাবে লেখা পরিবর্তন করেছেন। এখনও নিজেকে প্রাক্তন মানতে নারাজ মমতা।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *