সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রবিবার রাজ্যেও ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় এদিন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।

News Subarta
1 Min Read

      নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 21st June. 2026:  সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রবিবার রাজ্যেও ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরণের ক্লান্তি, অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। এরজন্য সবাইকে যোগব্যায়াম চর্চা করা উচিত। এরফলে মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পায়। পাশাপাশি নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে দূরে থাকার থাকার আহবান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিধায়ক মিনারাণী সরকার| অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগচর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *