চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বিনয় রাই নামে ওই অভিযুক্তকে উত্তর প্রদেশের বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে।

News Subarta
1 Min Read
                          নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 20th May. 2026 :             চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বিনয় রাই নামে ওই অভিযুক্তকে উত্তর প্রদেশের বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বুধবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের বিনয় উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা। বেশ কয়েক বছর আগেই বারাণসীতে চলে আসেন তিনি। সম্পত্তি কেনাবেচার কারবারে যুক্ত ছিলেন। বারাণসীর এক পুলিশকর্তা জানান, “বারাণসীর এক স্থানীয় আদালতে বিনয় রাইকে তুলে ২ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে সিবিআই।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথ রথকে খুনে বিনয় রাই জড়িত বলে প্রমাণ পেয়েছে সিবিআই। তার ভিত্তিতেই তাঁর খোঁজ চালানো হয়। বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিনয়ের বিরুদ্ধে এর আগেও খুন, খুনের চেষ্টা-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কলকাতায় আনা হয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ২ দিন পর গত ৬ই মে রাতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *